রাউজানে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলার সাতবাড়িয়া গ্রামে বাকের আলী ফকিরের বাড়ির পুকুরে ডুবে শনিবার দুপুরে হীরা (৯) ও রিয়াদ (৬) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। তারা গ্রামের প্রবাসী আহম্মদ কবিরের সন্তান।শিশু দুটির চাচা নূরুল ইসলাম জানান, স্কুল থেকে এসে দুপুরে রিয়াদ ও হীরা খেলতে যায়। খেলার একপর্যায়ে রিয়াদ পুকুরে পড়ে গেলে তাকে রক্ষায় বড় বোন হীরা পুকুরে ঝাঁপ দেয়। পরে অন্য শিশুদের চিৎকার শুনে এসে এলাকার লোকজন তাদের লাশ উদ্ধার করে।