রাউজানে বসতবাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় আগুনে তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গত সোমবার রাত সোয়া ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কার্যালয় সূত্র জানায়, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিন ব্যক্তির মালিকানাধীন তিনটি কাঁচা বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।