রাউজানে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলায় নাসির উদ্দিন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার হলদিয়া রাবারবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সন্ধ্যায় ‘প্রথম আলো’কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাছের ঘের নিয়ে বিরোধের জের ধরে নাসিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নাসির হলাদিয়া ইউনিয়নের দৌলত কাজির বাড়ির বাসিন্দা সৈয়দুল হকের ছেলে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।