রাউজানে যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নে সাবের আহমেদ (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত পৌনে ১০টায় এই ঘটনা ঘটে। সাবের যুবলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।এলাকাবাসী জানিয়েছেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিনের সঙ্গে তাঁর বিরোধ ছিল। এর জের ধরেই তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবেরের সঙ্গে তাঁর বিরোধ থাকার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘সাবের দলবল নিয়ে আমার ওপর হামলা করতে এসেছিল। জনগণ টের পেয়ে তাকে ধরে পিটুনি দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।’