রাউজানে শহীদ মিনার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ দলইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার গত সোমবার রাতে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় সামাজিক সংগঠন আলোকনের উপদেষ্টা নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, স্বাধীনতাবিরোধী স্থানীয় চক্র এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে রাউজান থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের জিলানী জানান, ঘটনাটি সম্পর্কে কেউ থানায় অভিযোগ করেনি।