রাউজানে স্কুলছাত্রের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলায় অমিত বড়ুয়া (১৩) নামের এক স্কুলছাত্র গতকাল মঙ্গলবার সকালে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার আঁধারমানিক গ্রামের সুমন বড়ুয়ার ছেলে অমিত রাউজানের অলিমিয়াহাট প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।অমিতের চাচা সুভাষ বড়ুয়া প্রথম আলোকে জানান, সকাল সাড়ে আটটায় অমিতকে তার মা-বাবা পড়াশোনায় মনোযোগী হতে তাগিদ দেন। এ সময় তাঁরা তাকে বকাঝকা করেন। এতে অমিত অভিমানে ঘর থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর পুকুরপাড়ে আমগাছের সঙ্গে গামছায় ফাঁস লাগানো ও ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তার মা-বাবা তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।