প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড ব্যাংকের ৮৫তম শাখা চট্টগ্রামের রাউজানের পথেরহাটে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান এস এ এম হোসাইন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সালেহীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি।