রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কাপ্তাই সড়কের রাউজান জিয়া বাজার এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে গিয়ে তিন শিশু মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন নারী-পুরুষ। গতকাল শনিবার সকাল সাড়ে ছয়টায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদের পানিতে গড়িয়ে পড়ে। এ সময় এলাকার লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে বাড়ি ও হাসপাতালে পাঠায়। হতাহতদের আত্মীয়স্বজন জানিয়েছেন, তারা সবাই রাঙ্গুনিয়া উপজেলা পোমরা ইউনিয়নের হিলাগাজীপাড়ার বাসিন্দা। কাতারপ্রবাসী স্বজনকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে যাওয়ার পথে এই দুঘর্টনা ঘটে। এই ঘটনায় আহত ফজলুল করিম বলেন, ‘আমার দুলাভাই কাতারপ্রবাসী মোহামঞ্চদ আলী শাহকে বিমানবন্দরে পৌঁছে দিতে আত্মীয়স্বজনসহ যাচ্ছিলাম। আমাদের বহনকারী চট্ট-মেট্রো (১১-৩৮৬৫) গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় নিহত হয় ভাগিনা-ভাগনি শিশু হুমাইরা (৮) মোহামঞ্চদ বেলাল (১০) ও মোহামঞ্চদ আসফাক (৪)। আহত হই গাড়িতে থাকা আমরা আরও ১০ জন। আহতদের মধ্যে আছেন কাতার-যাত্রী আলী শাহও। তাঁদের স্থানীয় পাইওনিয়ার হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ আব্বাস উদ্দিন বলেন, হতাহতের ঘটনা শুনেছি, তবে ঘটনাস্থলে গাড়ি ছাড়া কাউকেও পাওয়া যায়নি। গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।