রাউজানের হালদা নদী থেকে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের কাছে হালদা নদীর চর থেকে পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। গত রোববার রাত নয়টার দিকে রাউজান থানার পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, লাশ উদ্ধারের পর হাটহাজারী মাদ্রাসা এলাকা থেকে রেহেনা বেগম নামের এক নারী থানায় এসে লাশটি তাঁর স্বামী তাজ উদ্দিনের বলে শনাক্ত করেন। রেহেনা বেগমের দাবি, ৮ সেপ্টেম্বর রাতে তাঁর স্বামী ঘর থেকে বের হওয়ার পর আর ফিরে যাননি। রাউজান থানার পুলিশ লাশ উদ্ধার করেছে—এই সংবাদ পেয়ে দেখতে এসে তিনি স্বামীর লাশ শনাক্ত করেন।