মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউফুন বসুনিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রাউফুন বসুনিয়ার ৩১তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ‘শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ’ নানা কর্মসূচি নিয়েছে। আজ সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বসুনিয়া ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হবে। সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল মাঠে হবে স্মরণসভা। এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন চলার সময় ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি মুহসিন হল এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বসুনিয়া। বিজ্ঞপ্তি।