রাউফুন বসুনিয়ার মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত তৎকালীন জাতীয় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রাউফুন বসুনিয়ার ২৬তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বসুনিয়া তোরণে বসুর ভাস্কর্যে পুষ্প অর্পণ, আলোচনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।