রাওয়ার নির্বাচনে মেজর (অব.) এম তানিম হাসান পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম তানিম হাসান
এম তানিম হাসান

রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) ইসি কমিটির নির্বাচন ১৯ ডিসেম্বর ২০১৪ তারিখে অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে রাওয়ার বর্তমান চেয়ারম্যান মেজর (অব.) এম তানিম হাসান দ্বিতীয় মেয়াদের (২০১৫-২০১৬) জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁর সঙ্গে ইসি কমিটিতে আরও যে সাতজন নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন—ভাইস চেয়াম্যান পদে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রাজিয়া খানম, ট্রেজারার পদে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুস সোবহান সাদেক, পিএসসি, জয়েন্ট সেক্রেটারি পদে উইং কমান্ডার (অব.) মো. হাসান মাসুদ, পিএসসি, মেম্বার লাইব্রে​রি অ্যান্ড পাবলিকেশন পদে লে. কর্নেল (অব.) বেগম নাজনীন, মেম্বার ওয়েলফেয়ার পদে লে. কর্নেল (অব.) এস এম ফিরোজ আহমেদ, পিএসসি, জি, মেম্বার জেনারেল-১ পদে মেজর (অব.) মো. আবুল কালাম আজাদ এবং মেম্বার জেনারেল-২ পদে কমান্ডার (অব.) মোহাম্মদ নাসিমুল গনি (ই), এএফডব্লিউসি, পিএসসি।