প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন রাওয়া আগামী ১ মে রোববার মহাখালী ডিওএইচএসের রাওয়া কমপ্লেক্সে বই ও সিডি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের লেখা বই ও গানের সিডি পাওয়া যাবে। প্রদর্শনীতে সামরিক কর্মকর্তাদের লিখিত মুক্তিযুদ্ধের ইতিহাস, সামরিক ইতিহাস, স্মৃতিকথা, সমসাময়িক রাজনীতি, ভ্রমণকাহিনি, ধর্মীয়, গল্প, কবিতাসহ বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাবে। প্রদর্শনীতে বেশ কয়েকটি নতুন বই ও সিডির মোড়ক উন্মোচনসহ বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীতে প্রথমা প্রকাশন তাদের প্রকাশিত সামরিক কর্মকর্তাদের রচিত মুক্তিযুদ্ধ ও সামরিক ইতিহাসের প্রায় কুড়িটি বইসহ অংশ নেবে। প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।