রাকাবের নতুন চেয়ারম্যান নজরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলামকে আগামী তিন বছরের জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাকাবের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ সালাহ উদ্দিন গাজী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নজরুল ইসলাম ১৯৭৭ ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। ২০০৮ সালের নভেম্বরে তিনি এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি কুষ্টিয়া ও চট্টগ্রামের জেলা প্রশাসক, কুমিল্লা বার্ড, যুব উন্নয়ন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছাড়াও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

১৯৫০ সালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চরনবীপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।