রাকিব আ.লীগ থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আবদুর রাকিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ মোজাম্মেল হকের সুপারিশে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।এ ব্যাপারে শরীফ আবদুর রাকিব বলেন, দলের নেতাদের টেন্ডারবাজি, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদের পরিণতিই হচ্ছে এ বহিষ্কার।