প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে দ্বিতীয় শ্রেণীর ছাত্র রাকিব। তার বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার আইরন গ্রামে। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচারের প্রয়োজন। এ জন্য দরকার অনেক টাকার। কিন্তু তার দিনমজুর বাবা মো. আবুল হোসেনের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এ পরিস্থিতিতে রাকিবের চিকিৎসায় হূদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার মা-বাবা। আসুন, ফুটফুটে এ শিশুটিকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিই। সাহায্য পাঠানোর ঠিকানা: জেসমিন বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর ৩৮৩৭৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., নিউ সার্কুলার রোড শাখা, মৌচাক, মালিবাগ, ঢাকা। বিজ্ঞপ্তি।