রাগীব আলীর পক্ষে সাফাই সাক্ষ্য ১৭ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে জালিয়াতির মামলায় রাগীব আলীর পক্ষে আদালতে সাফাই সাক্ষ্য নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মুখ্য মহানগর হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমান বলেন, গত বুধবার রাগীব আলীর পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তাঁর পক্ষের আইনজীবীরা দুজন সাফাই সাক্ষীর নাম দাখিল করে সময় প্রার্থনা করেন। বিষয়টি সময়ক্ষেপণ বলে বিবেচিত হলে তাৎক্ষণিক সাফাই সাক্ষ্য গ্রহণের দিনক্ষণ নির্ধারণ হয়নি। পরে আদালতের রেজিস্ট্রার দপ্তর ১৭ জানুয়ারি সাফাই সাক্ষ্যের তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করে।