প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিয়ে রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলার সাফাই সাক্ষ্য গ্রহণ হবে। গতকাল সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা সাফাই সাক্ষ্য গ্রহণের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেছেন।
একই আদালতে তারাপুর চা-বাগান দখল করে সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অপর মামলার সাক্ষ্য গ্রহণ গতকাল থেকে শুরু হয়েছে। প্রথম দিন মামলার বাদী এস এম আবদুল কাদের, রেল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ভূমি মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব) এমদাদুল হক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুবুল আলম সাক্ষ্য দিয়েছেন।