রাঙামটি জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার গতকাল শুক্রবারের খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থাকে ৩-১ গোলে হারিয়েছে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা। বিজয়ী দলের কমল ত্রিপুরা ও ইয়াহিয়া একটি করে গোল করেন। বাকি গোলটি হয় আত্মঘাতী। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক এ কে এম শামছুদ্দীন জেহান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ ও নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদার।