রাঙামাটি অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহর ও আশপাশ এলাকার অটোরিকশাচালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে অন্যান্য পরিবহন শ্রমিকদের সঙ্গে আলোচনা করে কয়েক দিনের মধ্যে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। লাইসেন্সবিহীন (অনুমতিপত্র) চালক ও অনুমতিহীন অটোরিকশা চালানো বন্ধ, চাঁদের গাড়ি (হুড খোলা জিপ) শহর এলাকায় প্রবেশ নিষিদ্ধ ও যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করার দাবি এবং মালিকপক্ষের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে রাঙামাটির অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও আদিবাসী যান্ত্রিক পরিবহন বহুমুখী সমবায় সমিতি এ ধর্মঘটের ডাক দেয়।এদিকে, গতকাল বৃহস্পতিবার নির্ধারিত প্রশাসনের সঙ্গে অটোরিকশাচালক, মালিকসহ জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের বৈঠক আগামী রোববার বেলা ১১টায় পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. নুরুল আলম চৌধুরী।রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরেশ মজুমদার জানান, গত বুধবার রাতে ইউনিয়নের সভায় জনদুর্ভোগের কথা চিন্তা করে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে প্রশাসনের সঙ্গে বৈঠকে সমঝোতা না হলে অন্য শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।