রাঙামাটি ও খাগড়াছড়ি সড়ক অবরোধ হেফাজতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হেফাজতে ইসলামের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম-রাঙামাটি এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করা হয়। হেফাজতের স্থানীয় কর্মী-সমর্থকেরা অবরোধ কর্মসূচিতে অংশ নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার পর হাটহাজারীর ইছাপুর, কলেজগেট ও কড়িয়ার দীঘিরপাড়ে অবরোধ কর্মসূচিতে অংশ নেন হেফাজতের কর্মীরা। ইছাপুর ও কলেজগেট থেকে অবরোধ তুলে নেওয়ায় দুই ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ পুনঃস্থাপিত হয়। তবে রাত সাড়ে আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ ছিল।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার গতকাল রাত সাড়ে আটটায় প্রথম আলোকে জানান, রাঙামাটি সড়ক থেকে হেফাজতের কর্মীরা সরে গেছেন। তবে খাগড়াছড়ি সড়কে হেফাজতের কর্মীরা অবস্থান করছেন। তাঁদের সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।