রাঙামাটি জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার গতকাল মঙ্গলবারের খেলায় জয়লাভ করেছে রাঙামাটি জেলা দল। তারা ২-০ গোলে হারায় বান্দরবান জেলা দলকে। বিজয়ী দলের অধিনায়ক প্রদীপ বড়ুয়া ও হেলাল গোল করেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন প্রদীপ বড়ুয়া। পুরস্কার বিতরণ করেন রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম, নোয়াখালী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মো. রফিক উল্যাহ ও নোয়াখালী পৌরসভার সচিব খান মো. ফারাবী।