রাঙামাটি জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় গত শুক্রবার অনুষ্ঠিত খেলায় ট্রাইব্রেকারে জয় পেয়েছে রাঙামাটি জেলা দল। তারা ৫-৪ গোলে হারিয়েছে ফেনী জেলা দলকে। বিজয়ী দলের বিদ্যুৎ, সেন্টু চন্দ্র সেন, রাজন মিয়া, রণবীর চাকমা ও আমান মুন্না গোল করেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাজন মিয়া। পুরস্কার বিতরণ করেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন, সহসম্পাদক আবু সুফিয়ান ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু তাহের। নোয়াখালী অফিস