প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার ১৮তম সম্মেলন গত শুক্রবার শেষ হয়েছে।
সম্মেলনে অন্তিক চাকমাকে সভাপতি, রিন্টু চাকমাকে সাধারণ সম্পাদক ও পুলক চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে পাহাড়ি ছাত্র পরিষদের ২৩ সদস্যের রাঙামাটি জেলা কমিটি গঠন করা হয়।
গত বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন।