প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার তৃতীয় সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের সম্মেলনে মন্টি চাকমাকে সভাপতি, নীতিশোভা চাকমাকে সাধারণ সম্পাদক ও জোনাকি চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যের নতুন রাঙামাটি জেলা কমিটি গঠন করা হয়।
রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে এই সম্মেলন হয়।
মন্টি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য থুইক্যচিং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক কুনেন্টু চাকমা।