রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ২০১২-১৩ অর্থবছরে ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এ বাজেট ঘোষণা করেন।ঘোষিত বাজেটে আয় ধরা হয়েছে সরকারি থোক বরাদ্দ ৪৮ কোটি এবং নিজস্ব আয় দুই কোটি টাকা। ব্যয় বরাদ্দের মধ্যে সংস্থাপন চার কোটি ১০ লাখ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ৪৫ কোটি ৯০ লাখ টাকা রাখা হয়েছে। বাজেটে ১৫টি খাতের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ শিক্ষায় ১০ কোটি টাকা রাখা হয়েছে। এরপর ক্রমান্বয়ে যোগাযোগ খাতে সাত কোটি ৮০ লাখ, জলবায়ু পরিবর্তন রোধ ছয় কোটি ৬০ লাখ টাকা, ধর্ম খাতে চার কোটি ৯০ লাখ টাকা, গৃহ ও অবকাঠামো নির্মাণ এবং কৃষি ও মৎস্য খাতে চার কোটি টাকা করে, প্রাণিসম্পদ এবং স্বাস্থ্য, জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে দুই কোটি টাকা করে, সমাজকল্যাণ, আর্থসামাজিক ও নারী উন্নয়ন খাতে এক কোটি টাকা, ক্রীড়া ও সংস্কৃতি এবং পর্যটন খাতে ৮০ লাখ টাকা করে এবং ত্রাণ ও পুনর্বাসন, তথ্য ও প্রযুক্তি, ভূমি ও হাটবাজার এবং বিবিধ খাতে ৫০ লাখ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বাজেট ঘোষণার সময় বলেন, পার্বত্য জেলা পরিষদের কাছে যেসব সরকারি দপ্তর হস্তান্তর করা হয়েছে সেসব দপ্তরের সংস্থাপন ও উন্নয়ন বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আসবে।