রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ২০১৫-১৬ অর্থবছরে ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। গতকাল বৃস্পতিবার জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা এ বাজেট ঘোষণা করেন। বেলা সাড়ে ১১টায় পরিষদ মিলনায়তনে বাজেট ঘোষণার সময় পরিষদের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান বৃষকেতু চাকমা জানান, খাতওয়ারি যে উন্নয়ন বাজেট বরাদ্দ করা হয়েছে, তা সম্পূর্ণ পরিষদের নিজস্ব। সরকারের যেসব বিভাগ পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে, সেসব বিভাগের জাতীয় বরাদ্দ আলাদা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আসবে। এ ছাড়া অর্থবছরের বিভিন্ন সময়ে সরকার যে থোক বরাদ্দ দেয়, তা বাজেটে উল্লেখ করা হয়নি।