রাঙামাটি ফাইনালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে রাঙামাটি জেলা দল। গতকাল সোমবার প্রথম সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলকে। বিজয়ী দলের রাজন মিয়া ও সেন্টু চন্দ্র সেন গোল করেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাজন মিয়া। পুরস্কার বিতরণ করেন কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিলুফার মোমিন, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক বিজন সেন।