রাঙামাটি মেডিকেল কলেজের ক্লাস শুরু ১০ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি মেডিকেল কলেজে আগামী বছরের ১০ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। খুব শিগগির অবকাঠামো নির্মাণসহ শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়াও শুরু করবে সরকার।

আজ সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর, স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিনসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী শিগগির রাঙামাটি মেডিকেল কলেজ প্রকল্পের কাজ শুরু করতে একজন প্রকল্প পরিচালক নিয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে কলেজের একজন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।