রাঙামাটি মেডিকেলের ক্লাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি মেডিকেল কলেজে পাঠদান শুরু হয়েছে। রাঙামাটি সদর হাসপাতালের পাশে মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে আড়াই মাস পর গতকাল শনিবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। কলেজের ৪৩ জন ছাত্রছাত্রীর সবাই ক্লাসে উপস্থিত ছিলেন।
গত ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবগঠিত রাঙামাটির মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। তবে শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আগে রাঙামাটিতে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করাকে কেন্দ্র করে পাহাড়ি ছাত্র পরিষদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগসহ কয়েকটি বাঙালি সংগঠনের সংঘর্ষ হয়। এ কারণে প্রথম বর্ষের ক্লাস শুরু করা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।