রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাস থেকে গতকাল শুক্রবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধারের পর রাঙামাটি সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটা থেকে আটটার দিকে কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসের পাশে উপুড় হয়ে পড়ে থাকা একটি মৃতদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পাওয়ার পর রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ সোহেলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।
ওসি জানান, নিহত ব্যক্তির বয়স ৩০-৩৫ হবে। লাশটি কোনো পাহাড়ি যুবকের হতে পারে। গলায় একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছাড়া আর কিছু নেই। লাশটির পাশে একটি মোটরসাইকেলের চাবি পাওয়া যায়।