রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ৬৮টি দোকান-বাড়ি পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাস টার্মিনাল এলাকায় গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে অগ্নিকাণ্ডে ৪৫টি বসতবাড়ি, শান্তিনগর জামে মসজিদের আংশিক এবং গাড়ির গ্যারেজ, হোটেল, আসবাবপত্রের দোকানসহ ২৩টি দোকান, তিনটি ট্রাক ও একটি পিকআপ পুড়ে গেছে।ঘটনাস্থলের পার্শ্ববর্তী শান্তিনগর এলাকার বাসিন্দা রাঙামাটি পৌরসভার কাউন্সিলর রবিউল আলম বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা কেউ বলতে পারছে না। শান্তিনগর মসজিদে নামাজ পড়ার সময় মুসল্লিদের চোখে প্রথম আগুনের শিখা চোখে পড়ে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে রবিউল আলম জানান।স্থানীয় ফায়র সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার কিছুক্ষণ পরই তারা সেখানে পৌঁছায়। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন আয়ত্তে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব দিতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।