রাঙামাটিতে অটোরিকশা চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরে চাঁদার দাবিতে অটোরিকশাসহ চালককে অপহরণ করার খবরে গতকাল বুধবার চালকেরা অটোরিকশা চালানো বন্ধ করে দিয়েছেন। এর ফলে রমজানের দিনে সাধারণ লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
চালকদের অভিযোগ, গতকাল বেলা একটার দিকে শহরের বনরূপা এলাকা থেকে একটি অটোরিকশা ভাড়া করে কৌশলে শহরতলী রাঙাপানির দিকে নিয়ে যায় চার দুর্বৃত্ত। সেখানে তারা নিয়মিত চাঁদা পরিশোধ না করায় অজ্ঞাত স্থানে চালক ও অটোরিকশাটি আটকে রাখে দুর্বৃত্তরা। বাবু নামের ওই চালককে বেদম মারধর করার পর ছেড়ে দেওয়া হলেও অটোরিকশাটি চাঁদা দাবিকারী দুর্বৃত্তরা আটকে রেখেছে। দুর্বৃত্তরা মালিককে অটোরিকশাটি নিয়ে আসার নির্দেশ দিয়েছে বলে চালকেরা জানিয়েছেন।