রাঙামাটিতে অটোরিকশা চালককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রী সেজে গন্তব্যে যাওয়ার পথে ফটিক মিয়া (৬০) নামের এক অটোরিকশাচালককে দুই আদিবাসী যুবক ছুরি মেরে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম চৌধুরী সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে জানান, রাতে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি যাওয়ার কথা বলে অজ্ঞাতনামা দুজন আদিবাসী যুবক ফটিক মিয়ার অটোরিকশা ভাড়া করে। পরে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের টেলিভিশন উপকেন্দ্র পার হয়ে যাওয়ার পর আদিবাসী যুবকেরা ফটিক মিয়াকে বুকে ছুরি মেরে চলে যায়। পরে তাঁকে সেখান থেকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসার কয়েক মিনিট পর মারা যান। ওসি জানান, ফটিক মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অটোরিকশাচালক ও বাঙালিদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কী উদ্দেশে বা কেন তাঁকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে ওসি জানান।