রাঙামাটিতে অবরোধ পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন কর্মীকে হত্যার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে গতকাল মঙ্গলবার রাঙামাটিতে আধা বেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, অবরোধ চলাকালে রাঙামাটি শহর থেকে বিভিন্ন উপজেলাগামী সড়কে যানবাহন চলেনি। নৌপথেও নৌযান চলেনি। রাঙামাটি শহর এলাকায় সকালে যানবাহন চলাচল কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলাচল স্বাভাবিক হয়ে আসে।
অবরোধ-সমর্থকেরা সকালে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মানিকছড়ি ও সাপছড়ি এলাকায় কয়েকটি স্থানে টায়ার পোড়ায়।