রাঙামাটিতে অর্ধশতাধিক কাঁচা ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি শহরে রিজার্ভ বাজারে পুড়ে যাওয়া অর্ধশতাধিক ঘর। রাঙামাটি, ২০ ডিসেম্বর, ২০১৭। ছবি: প্রথম আলো
রাঙামাটি শহরে রিজার্ভ বাজারে পুড়ে যাওয়া অর্ধশতাধিক ঘর। রাঙামাটি, ২০ ডিসেম্বর, ২০১৭। ছবি: প্রথম আলো

রাঙামাটি শহরে রিজার্ভ বাজারের ২ নম্বর পাথরঘাটা এলাকায় আগুনে সাত দোকানঘরসহ অর্ধশতাধিক কাঁচা ঘর পুড়ে ছাই হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে পাথরঘাটা এলাকার মো. আবদুল শুক্কুরের চা দোকানে আগুন দেখা যায়। কিছুক্ষণের মধ্যে পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যান। তাঁদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে ৪৩টি কাঁচা ঘর ও ৭টি দোকানঘর পুড়ে যায়। ঘটনার পর রাতে রাঙামাটি জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান ছুটে যান। আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে চুলা থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ সকালে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত চুলা থেকে হয়েছে। দোকানঘরসহ অর্ধশতাধিক কাঁচা ঘর পুড়ে গেছে।