রাঙামাটিতে আ.লীগ নেতা গুলিতে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মংক্য মারমাকে (৫১) গুলিকে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত আটটার দিকে তাঁকে নিজ বাড়িতে গুলি করা হয়।
জানা গেছে, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি গ্রামের নিজ বাড়িতে খাওয়ার পর বিশ্রাম নিচ্ছিলেন মংক্য মারমা। এ সময় কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত বাড়িতে ঢুকে মংক্য মারমাকে গুলি করে। তাঁর শরীরে কয়েকটি গুলিবিদ্ধ হলে তিনি ঘটনাস্থলে মারা যান।
রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, কে বা কারা গুলি করেছে বা কেন করেছে তা বিস্তারিত তিনি বলতে পারছেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বলেও তিনি জানান।