রাঙামাটিতে আ.লীগ যুবলীগ ছাত্রলীগের বিক্ষোভ
রাঙামাটি শহরের বনরূপা থেকে ধরে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গত বুধবার রাজস্থলী উপজেলা থেকে আসা আওয়ামী লীগ উপজেলা শাখার সহসভাপতি ও গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিউ চিং মারমা (৪৩), ছাত্রলীগ রাজস্থলী উপজেলা শাখার সহ-দপ্তর সম্পাদক সাচিনু মারমা (২২), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুইক্য উ মারমা (৪২) ও যুবলীগের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মিন্টু মারমাকে (৩৫) একদল সন্ত্রাসী ধরে নিয়ে বেদম মারধর করে ছেড়ে দেয়।স্মারকলিপিতে বলা হয়, সন্ত্রাসীরা নেতাদের ধরে নিয়ে তিনবার হাতবদল করে। সন্ত্রাসীদের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল। এ সময় সন্ত্রাসীরা নিজেদের জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের কর্মী বলে পরিচয় দিয়ে অপহূত ব্যক্তিদের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। সন্ত্রাসীরা তাঁদের বেদম মারধর করে হত্যা করার উদ্দেশ্যে বেঁধে ফেলে। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর তত্পরতায় সন্ত্রাসীরা একপর্যায়ে অপহূত ব্যক্তিদের ছেড়ে দিতে বাধ্য হয়। স্মারকলিপিতে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করা হয়।