রাঙামাটিতে আটক ছয় ব্যক্তি জেলহাজতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বরকল উপজেলার ইসলামপুর গ্রাম থেকে আটক হওয়া ছয় ব্যক্তিকে গতকাল মঙ্গলবার রাঙামাটি জজ আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ইসলামপুর গ্রামে গত সোমবার সকালে জিহাদ বিষয়ে বক্তব্য দেওয়ার সময় সাতজনকে আটক করে গ্রামবাসী। এ ছাড়া তাঁদের কাছ থেকে পাঁচটি জিহাদি বই ও বেশ কিছু প্রচারপত্র উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হিজবুল মাহাদী নামের একটি সংগঠনের সদস্য বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, পুলিশ হেফাজত থেকে আবদুল খালেক নামের ব্যক্তি কৌশলে পালিয়ে যান। তবে পুলিশ সুপার মাসুদ উল হাসান জানান, কোনো ব্যক্তি পালিয়ে যাওয়ার তথ্য তাঁর জানা নেই। পুলিশ আটক ছয় ব্যক্তিকে কোতোয়ালি থানায় নিয়ে আসে।