রাঙামাটিতে আদিবাসী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বাঙালি জেলে অপহূত হওয়ার ঘটনায় করা মামলায় রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিলীপ কুমার চাকমা গ্রেপ্তার হয়েছেন।পুলিশ জানায়, রাঙামাটি শহরের বনরূপা পেট্রলপাম্প চত্বর থেকে গত সোমবার সন্ধ্যায় দিলীপ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার রাঙামাটির মুখ্য বিচারিক হাকিমের আদালতে নেওয়া হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।বরকল থানার ওসি আবদুল করিম জানান, নিখোঁজ জেলে রমজান আলীর বাবা জাহেদ আলী ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে গত সোমবার মামলা করেন। এই মামলার প্রধান আসামি ছিলেন দিলীপ চেয়ারম্যান।দিলীপ চেয়ারম্যানের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক বলে উল্লেখ করেছেন তাঁর ছেলে সমীরণ চাকমা (২০)।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ৪ ডিসেম্বর রাতে ভারত সীমান্তবর্তী ভূষণছড়ার তাগলকবাগ এলাকার কর্ণফুলী নদী থেকে পাঁচ বাঙালি জেলে নিখোঁজ হন। অপহূত জেলেদের স্বজনদের দাবি, আদিবাসী সন্ত্রাসীরা তাঁদের অপহরণ করেছে।