রাঙামাটিতে আদিবাসী কবিতা উৎসব
চাকমা সার্কেলপ্রধান ও জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের সদস্য রাজা দেবাশীষ রায় বলেছেন, ‘নিজস্ব বর্ণমালা, ভাষা ও সংস্কৃতি রক্ষায় রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ভূমিকা রাখতে হবে।’গতকাল বৃহস্পতিবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আদিবাসী কবিতা উৎসব ও কবি সম্মাননা ২০১৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজা দেবাশীষ রায় এসব কথা বলেন। ‘শেকড়ের সন্ধানে কবিতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও আদিবাসী কবি পরিষদ এ উৎসবের আয়োজন করে।অপরদিকে সমঞ্চানিত অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, ‘বাঙালি সংস্কৃতি থেকে ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে দেশে আরও অনেক আদিবাসী জাতির সংস্কৃতি দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে এসব জাতিসত্তার ভাষা এবং সংস্কৃতিকে স্বীকৃতি দেয়নি। অনুষ্ঠানের শুরুতে ভারত থেকে আসা অতিথি কবি চাকমা অসীম রায় ও নিরঞ্জন চাকমা এবং বাংলাদেশের চিত্র মোহন চাকমা, বীর কুমার তঞ্চঙ্গ্যা ও শোভা ত্রিপুরাকে সমঞ্চাননা দেওয়া হয়। এরপর বাংলাদেশের পাহাড় ও সমতলের আদিবাসী কবিদের রচিত শিঙোর কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন সন্তু লারমা। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন এম এন লারমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা। আদিবাসী কবিতা উৎসব ও কবি সমঞ্চাননা ২০১৩ উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রগতি খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহামঞ্চদ সামাদ লিখিত বক্তব্য পাঠান।আরও বক্তব্য দেন হাফিজ রশীদ খান, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সুকৃতি রঞ্জন চাকমা ও কবিতা উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব তন্টুমণি চাকমা।