রাঙামাটিতে আদিবাসী নারীকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির লংগদু উপজেলায় ছিনতাই শেষে আল্পনা চাকমা নামের এক আদিবাসী নারীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরেকজনের বিরুদ্ধে লংগদু থানায় মামলা হয়েছে।এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জারুলছড়ি গ্রাম থেকে আল্পনা (৪৬) গুলশাখালী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আমতলা এলাকায় মুর্শিদাবাদ গ্রামের মো. রিমেল ও অপর এক অপরিচিত যুবক তাঁর পথ রোধ করেন। যুবকেরা তাঁর কাছ থেকে পাঁচ হাজার ৩০০ টাকা, সোনার চেইন ও নাকের ফুল ছিনিয়ে নেন। একপর্যায়ে আল্পনা চিৎকার দিলে যুবকেরা তাঁকে কুপিয়ে জখম করেন।