রাঙামাটিতে আদিবাসীসহ মিয়ানমারের ছয় নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকা থেকে গতকাল বুধবার এক আদিবাসী যুবকসহ মিয়ানমারের ছয় নাগরিককে আটক করা হয়েছে। এরা হলো: মো. সৈয়দ (২৫), নাজির হোসেন (১৫), মো. জুলহাস (১৪), মো. ইউসুফ (১৬), খাইরুল আমীন (১৫), মো. নাইম (১৬)। আদিবাসী যুবকের নাম দেশচন্দ্র তঞ্চঙ্গ্যা (২২)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্দেহজনক ঘোরাফেরার সময় ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্টের (ডিজিএফআই) সদস্যরা এই সাতজনকে আটক করেন। জিজ্ঞাসাবাদে এদের মধ্যে ছয়জন নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে। তাদের সবার বাড়ি মিয়ানমারের তিনমাইল জেলার মুন্ড থানাধীন বুশিচং গ্রামে। পরে তাদের কাপ্তাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়।