রাঙামাটিতে ইউপিডিএফ সমর্থক অপহূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি সদর উপজেলার হাজাছড়া নোয়াদাম গ্রাম থেকে গত বুধবার রাতে জল কুমার চাকমা নামের এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। জল কুমার পার্বত্য চুক্তিবিরোধী আদিবাসীদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থক। গ্রামবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ১০টার দিকে দুটি ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) করে ২০-২২ জনের একটি সশস্ত্র দল নোয়াদাম গ্রাম ঘেরাও করে। একপর্যায়ে দলটি জল কুমার চাকমার বাড়িতে গিয়ে তাঁকে ঘর থেকে বের হয়ে আসতে বলে। এ সময় জল কুমার পালানোর চেষ্টা করেন। ওই সময় সন্ত্রাসীরা ব্রাশফায়ার করে, কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। সন্ত্রাসীরা ধাওয়া দিয়ে জল কুমারকে ধরে ফেলে। পরে তাঁকে ট্রলারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।