রাঙামাটিতে ইউপিডিএফের অবরোধ কর্মসূচি পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে গতকাল শনিবার রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি আংশিকভাবে পালিত হয়েছে। অবরোধের সময় সদর উপজেলায় নিরাপত্তা বাহিনীর লাঠিপেটায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্র জানায়, রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক এবং নানিয়ারচর, লংগদু, জুরাছড়ি, বিলাইছড়ি, বরকল ও বাঘাইছড়ি উপজেলায় আংশিকভাবে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। তবে রাঙামাটি শহর ও চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক।