রাঙামাটিতে ইউপিডিএফের সমর্থককে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থক রাজ্যমণি তঞ্চঙ্গ্যাকে (৪৫) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। তিনি ইউপিডিএফের কাউখালী উপজেলা সভাপতি চরণ সিং তঞ্চঙ্গ্যার বড় ভাই।গতকাল রোববার ইউপিডিএফের তথ্য বিভাগের সদস্য সোনামণি চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত শনিবার সন্ধ্যায় কাউখালীর ঘাগড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রাজ্যমণি তঞ্চঙ্গ্যাকে অপহরণ করা হয়। বিবৃতিতে এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করা হয়েছে। তবে জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক বোধিস্বত্ব চাকমা এ অভিযোগ অস্বীকার করেছেন।