রাঙামাটিতে কঠিন চীবর দান উৎসব বৃহস্পতিবার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব কঠিন চীবর দান আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। দুই দিনের উৎসবে দেশ-বিদেশ থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যোগ দেবেন।রাজবন বিহারের উপাসক-উপাসিকা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, আড়াই হাজার বছরেরও আগে গৌতম বুদ্ধের সময়ে প্রবর্তিত নিয়মে রাজবন বিহারে কঠিন চীবর দান উৎসব হয়ে থাকে। বৌদ্ধ ধর্মীয় সাধকদের (ভিক্ষু) পরা গেরুয়া রঙের কাপড়কে চীবর বলা হয়।পরিষদের সাধারণ সম্পাদক প্রতুল বিকাশ চাকমা জানান, বৃহস্পতিবার বিকেল তিনটায় বিহারের বেইন ঘরে চড়কায় সুতা কেটে চীবর তৈরির কার্যক্রম উদ্বোধন করবেন চাকমা রাজা দেবাশীষ রায়ের মা আরতি রায়।