রাঙামাটিতে কঠিন চীবরদান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি রাজবন বিহারে গতকাল বৃহস্পতিবার দুই দিনের কঠিন চীবরদান অনুষ্ঠান শুরু হয়েছে।
বেলা সোয়া তিনটায় চাকমা সার্কেলের নতুন রানি য়েন য়েন চরকায় সুতা কেটে দুই দিনের এ অনুষ্ঠান উদ্বোধন করেন। তার আগে সমবেত প্রার্থনা শেষে চাকমা রাজা দেবাশীষ রায় ফিতা কেটে বেইনঘর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজবন বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান, জ্যেষ্ঠ সদস্য সমর বিজয় চাকমা, জাতীয় মানবাধিকার কমিটির সদস্য নিরূপা দেওয়ান, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, আইনজীবী সুস্মিতা চাকমা।
৪১ বছর আগে প্রয়াত বৌদ্ধ সাধক বনভান্তেখ্যাত শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের অনুপ্রেরণায় রাঙামাটির লংগদু উপজেলার তিনটিলা বনবিহারে প্রথম কঠিন চীবরদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।