রাঙামাটিতে করাত কলের ব্যবস্থাপকসহ দুজনকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের বনরূপা এলাকার একটি করাতকল থেকে একজন ব্যবস্থাপক ও এক শ্রমিককে অপহরণ করেছে একদল সন্ত্রাসী। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাপ্তাই হ্রদ দিয়ে একদল সন্ত্রাসী ইঞ্জিনচালিত দেশীয় নৌকায় করে বনরূপা সমতা ঘাটে আসে। এ সময় তারা সমতা করাতকলের এলাকায় ঢুকে জুলফিকার আলী (৫০) নামের করাতকলের ব্যবস্থাপক ও অজ্ঞাতনামা একজন শ্রমিককে নৌকায় তুলে অপহরণ করে নিয়ে যায়।অপহরণকারীরা ঘাট থেকে ২০-২৫ গজ দূরে গিয়ে কমপক্ষে ছয়টি ফাঁকা গুলি ছুড়ে পশ্চিম অথবা দক্ষিণ দিকে চলে যায়। গুলির আওয়াজ শুনে পার্শ্ববর্তী বনরূপা বাজারের সবজি বিক্রেতা আদিবাসী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দিগিবদিক ছুটতে থাকে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। তবে কাউকে আটক করা হয়নি।রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কোন দল বা কারা অপহরণের সঙ্গে জড়িত তা বলতে পারেননি।