রাঙামাটিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির সবচেয়ে সুবিধাবঞ্চিত জুরাছড়ি উপজেলায় শিক্ষার হার বাড়াতে সচেতনতা ও ঐক্যবদ্ধ কার্যক্রম চালাতে হবে। গত মঙ্গলবার এ বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা এ আহ্বান জানান। উপজেলার ভুবনজয় সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনের সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান প্রবর্তক চাকমা, ভাইস চেয়ারম্যান রূপ কুমার চাকমা ও আলপনা চাকমা। এতে ৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।